History

দৌলতখান সমিতি, ঢাকা'র ইতিহাস

দৌলতখান বাংলাদেশের বরিশাল বিভাগের অন্তর্গত ভোলা জেলার একটি ছোট শহর। মেঘনা নদীর তীরে অবস্থিত এ শহরটি দৌলতখান উপজেলার প্রধান শহর। প্রশাসনিক ভাবে দৌলতখান শহর দৌলতখান উপজেলার সদর দফতর।

দৌলতখান শহরের নাম মূলত বহুপূর্বের। ইতিহাস পর্যালোচনায় জানা যায়, যখন বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে আসে তখন সুবাহ বাংলার সুবেদার নিযুক্ত হন শায়েস্তা খান। মুঘল বাহিনীর দুর্ধর্ষ সেনাপতি শাহাবাজ খাঁ তার একজন দুঃসাহসিক সামন্ত সেনা দৌলত খাঁর সহায়তায় পর্তুগীজ জলদস্যুমগদেরকে বিতাড়িত করে এই এলাকায় বসতি স্থাপন করেন । অতপর মুঘলদের রীতি অনুসারে মেঘনা তীরের তাদের বিজিত এলাকা দুইভাগে বিভক্ত করে ইলিশা নদীর উত্তর দিকের নাম রাখা হয় উত্তর শাহাবাজপুর এবং দক্ষিণ অংশের নাম রাখেন দৌলতখান

বর্তমানে দৌলতখান উপজেলার অনেক কৃতি, সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তি ঢাকায় বসবাস করেন। তাঁদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং দৌলতখানের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এই সমিতি গঠিত হয়।