History

দৌলতখান সমিতি, ঢাকা'র ইতিহাস

বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এইচ. জে. এইচ ফ্যাসন সাহেব ১৮৮৫-৮৭ সালের দিকে প্রশাসনিকভাবে বর্তমান ভোলা জেলার চরফ্যাসন উপজেলার বিভিন্ন চরগুলির প্রতি দৃষ্টি দেন। তিনি এ এলাকায় একটি বাজার স্থাপন করেন এবং পরে বাজারটির নাম হয় চরফ্যাসন বাজার।

পরবর্তীতে চরফ্যাসন বাজার এই অঞ্চলের প্রাণকেন্দ্রে পরিণত হয় এবং বাজারের নাম অনুসারেই গোটা এলাকার নাম হয় চরফ্যাসন। এই জনপদ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ।

বর্তমানে চরফ্যাসন উপজেলার অনেক কৃতি, সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তি ঢাকায় বসবাস করেন। তাঁদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং চরফ্যাসনের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এই সমিতি গঠিত হয়।